জ্ঞানেশকে সরাতে ফের ইমপিচমেন্ট নোটিশ বিরোধীদের
নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমার-এর অপসারণ চেয়ে রাজ্যসভায় ৭৩ জন বিরোধী সাংসদ নোটিশ জমা দিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডলের পোস্টে এই বিষয়ে জানান। কংগ্রেস নেতা জয়রাম রমেশ শুক্রবার
জ্ঞানেশ কুমার


নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমার-এর অপসারণ চেয়ে রাজ্যসভায় ৭৩ জন বিরোধী সাংসদ নোটিশ জমা দিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডলের পোস্টে এই বিষয়ে জানান।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানান, রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে ৭৩ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত নোটিশ জমা দেওয়া হয়েছে। ওই নোটিশে জ্ঞানেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে ৯টি অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন রমেশ। জ্ঞানেশের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে।

সমাজ মাধ্যমে রমেশ লিখেছেন, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৯টি সুনির্দিষ্ট অভিযোগের সবিস্তার প্রমাণ রয়েছে। তাই এগুলো অস্বীকার করা যাবে না, দায় এড়িয়ে চলে যাওয়া যাবে না। জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে বলেও দাবি করেছেন রমেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande