শুক্রবার আইপিএলে আরসিবি খেলবে জিটির সঙ্গে
বেঙ্গালুরু, ২৪ এপ্রিল(হি.স.): শুক্রবার আইপিএলে বেঙ্গালুরুর এম.চিন্না স্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে আরসিবি ও জিটি। দুটি দলই আগের ম্যাচে হারার জন্য তারা তাদের পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরসিবি ডিসি-র কাছে এবং জিটি এমআই-এর কা
আজ আইপিএলে আরসিবি খেলবে জিটির সঙ্গে, দেখে নিন দুটি দলের মুখোমুখি রেকর্ড


বেঙ্গালুরু, ২৪ এপ্রিল(হি.স.): শুক্রবার আইপিএলে বেঙ্গালুরুর এম.চিন্না স্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে আরসিবি ও জিটি।

দুটি দলই আগের ম্যাচে হারার জন্য তারা তাদের পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরসিবি ডিসি-র কাছে এবং জিটি এমআই-এর কাছে হেরেছে। ২০২৫ মরসুমে দুই দলের মধ্যে একমাত্র সাক্ষাতে জিটি আরসিবিকে আট উইকেটে পরাজিত করেছিল।

এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে চারটি জিতে আরসিবি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, আর জিটি এই মরসুমে তিনটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে।

আরসিবি বনাম জিটি মুখোমুখি রেকর্ড:

**খেলা ম্যাচের সংখ্যা: ৬টি

**রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়: ৩টি

**গুজরাট টাইটান্সের জয়: ৩টি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স ম্যাচটি সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে। টস হবে সন্ধ্যা ৭টায়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande