কল্যাণীতে অজয় ঘোষ স্মৃতি ক্রিকেটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার
কল্যাণী ২৮ এপ্রিল (হি. স.) : অবশেষে রবীন্দ্র ভারতী জয়ী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ধরাশায়ী। চূড়ান্ত রোমাঞ্চেই ভরপুর ম্যাচ। ২৯৫ রানের বড় ইনিংস ও কঠিন লক্ষ্য তাড়া করে অবশেষে শিরোপা জয় করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরু
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার


কল্যাণী ২৮ এপ্রিল (হি. স.) : অবশেষে রবীন্দ্র ভারতী জয়ী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ধরাশায়ী। চূড়ান্ত রোমাঞ্চেই ভরপুর ম্যাচ। ২৯৫ রানের বড় ইনিংস ও কঠিন লক্ষ্য তাড়া করে অবশেষে শিরোপা জয় করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই অজয় ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্ট -এর ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর এই সাফল্য বেঙ্গল ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে কল্যাণীতে।

প্রথমে ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ২৯৫ রানের বড় স্কোর গড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে তাদের ব্যাটিং লাইন আপ প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ ছুঁড়েছে। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ইতিবাচক মনোভাব ব্যাটিংয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও রান তোলার গতি কখনও থামেনি।

ম্যাচের শেষ দিকে চাপ বাড়লেও স্নায়ুর লড়াইয়ে জয়ী রবীন্দ্রভারতী। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য পেরিয়ে ট্রফি নিজেদের করে নেয় তারা।

মঙ্গলবার ফাইনাল খেলায় ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল -এর সহ-সভাপতি নীতিশ রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক মদন মোহন ঘোষ, গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান অমিতাভ আড্ডি, আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

রুদ্ধশ্বাস এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রবীন্দ্রভারতী শিবির। অন্যদিকে, লড়াই করেও জয় অধরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তবুও দুই দলের পারফরম্যান্সে মুগ্ধ ক্রীড়ামহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande