গ্রেটনেসকে ‘চেকমেট’: পূর্ব রেলের অরন্যক ঘোষ এখন ভারতের নবতম গ্র্যান্ডমাস্টার
কলকাতা, ২৭ এপ্রিল( হি. স.) :পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে ব্যস্ত প্রশাসনিক পরিবেশের মধ্যেই লেখা হল এক ঐতিহাসিক অধ্যায়। গর্ব ও আবেগের সঙ্গে পূর্ব রেল ঘোষণা করেছে - তাদেরই এক কর্মী, শ্রী অরন্যক ঘোষ, আন্তর্জাতিক দাবা জগতের সর্বোচ্চ সম্মান ‘গ্র
পূর্ব রেলের গর্ব - ২১তম গ্র্যান্ডমাস্টার অরন্যক সেন


কলকাতা, ২৭ এপ্রিল( হি. স.) :পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে ব্যস্ত প্রশাসনিক পরিবেশের মধ্যেই লেখা হল এক ঐতিহাসিক অধ্যায়। গর্ব ও আবেগের সঙ্গে পূর্ব রেল ঘোষণা করেছে - তাদেরই এক কর্মী, শ্রী অরন্যক ঘোষ, আন্তর্জাতিক দাবা জগতের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ডমাস্টার’ উপাধি অর্জন করেছেন। এই কৃতিত্বের মাধ্যমে অরন্যক ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার এবং পশ্চিমবঙ্গের ১২তম, স্থায়ীভাবে নিজের নাম তুলে রাখলেন দেশের ক্রীড়া ইতিহাসে।

এই সাফল্যের পথে তাঁর যাত্রা এক অনন্য অধ্যবসায় ও কৌশলের কাহিনী। উল্লেখ্য, ২০২৫ সালে গোয়ায় অনুষ্ঠিত ফিডে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যোগ্যতা অর্জন থেকে শুরু করে ২০২৪ সালে জবলপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া রেলওয়ে ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার - প্রতিটি ধাপেই তিনি নিজের মেধা ও দৃঢ়তা প্রমাণ করেছেন। এর পাশাপাশি, ৬০ তম জাতীয় সিনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন এবং ২৫৫৫ ফিডে রেটিং স্পর্শ করা তাঁর ধারাবাহিক সাফল্যের সাক্ষ্য বহন করে। বর্তমানে তিনি দেশের মধ্যে ৩১তম এবং বিশ্বে ৪০১তম স্থানে অবস্থান করছেন। একজন নিষ্ঠাবান কর্মী থেকে আন্তর্জাতিক মানের দাবাড়ু হয়ে ওঠার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণামূলক।

এই গর্বের মুহূর্তে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওসকর এদিন অরন্যক ঘোষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই সাফল্য পূর্ব রেলের জন্য অত্যন্ত গৌরবের এবং অন্যদের কাছে এক অনুপ্রেরণার উৎস। এর রেশ টেনেই, মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাজি এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, অরন্যকের এই অর্জন নিঃশব্দ পরিশ্রমের জোরালো সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ, যা রেল পরিবারের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

পূর্ব রেল শ্রদ্ধা ও গর্বের সঙ্গে অভিনন্দন জানায় শ্রী অরন্যক ঘোষকে - যিনি রাজাধিরাজের মতো চিন্তা করেছেন এবং কিংবদন্তীর মতো খেলেছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় তিরঙ্গা এবং রেলের পতাকা সমান গর্বের সঙ্গে বহন করে তিনি আরও সাফল্য অর্জন করুন - এই শুভকামনা রইল। তাঁর সাফল্য প্রমাণ করে, সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে ৬৪ ঘরের মধ্যেই যেকোনও স্বপ্নকে মাপা ও জয় করা সম্ভব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande