শ্যামপুরের সভা থেকে তৃণমূলের তীব্র সমালোচনা অমিত শাহের
হাওড়া, ২৫ এপ্রিল (হি.স.): শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরের সভার পর হাওড়ার শ্যামপুরে ''বিজয় সংকল্প সভা'' করেন অমিত শাহ। তিনি বলেন, আমি শ্যামপুরের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। হেলিকপ্টার থেকে দেখেছি সভাস্থল, রাস্তায় সব জায়গায় লোকভর্তি। এতেই বোঝা
অমিত শাহ


হাওড়া, ২৫ এপ্রিল (হি.স.): শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরের সভার পর হাওড়ার শ্যামপুরে 'বিজয় সংকল্প সভা' করেন অমিত শাহ। তিনি বলেন, আমি শ্যামপুরের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। হেলিকপ্টার থেকে দেখেছি সভাস্থল, রাস্তায় সব জায়গায় লোকভর্তি। এতেই বোঝা যাচ্ছে মমতাদিকে টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে। তিনি বলেন, ৪ তারিখ বিজেপির সরকার তৈরি করুন। দিদিরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে ঢুকবে।

শ্যামপুরের সভায় অমিত শাহ বলেন, ৫ তারিখের পর মহিলারা রাতে নির্ভয়ে বার হতে পারবেন। আমি গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান। উনি বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি গুন্ডাদের ভয় দেখাচ্ছি। তার পরেই তাঁর প্রশ্ন, তো বলুন কী করব? কোলাকুলি করব? দিদি, আপনার গুন্ডাদের গ্যারেজে ঢুকিয়ে দিন। মা-বোনদের গায়ে হাত লাগে কাউকে ছাড়া হবে না। বলেন, কিছু করতে গেলেই ভাইপো ট্যাক্স দিতে হয়। সব জায়গায় সিন্ডিকেটরাজ চলছে। ৪ তারিখ আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, সব সিন্ডিকেট বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

অমিত শাহ বলেন, কৃষকেরা চিন্তা করবেন না। ১ মে-র পর ৩, ১০০ টাকা কুইন্টাল সব ধান কিনে নেওয়া হবে। প্রতি বছর কৃষকদের ৯ হাজার টাকা করে দেওয়া হবে। তা ছাড়া কাটমানি বন্ধ করে সেই টাকাও কৃষকদের দেওয়া হবে। তিনি বলেন, মোদীজি অযোধ্যায় রামমন্দির বানিয়েছেন। আর অন্য দিকে, হুমায়ুন কবীরকে দিয়ে এখানে মমতাদিদি বাবরি মসজিদ বানাতে চাইছেন। কান খুলে শুনে রাখুন, একজনও বিজেপি কর্মী বেঁচে থাকলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে দেবে না। এটা ভারতের ভূমি, এখানে কোনও বাবরি মসজিদের জায়গা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হবে তো সেটা দুর্গামন্দির। শ্যামপুরের সভা থেকেও অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করার কথা বলেন শাহ। তিনি বলেন, চার তারিখের পর এখানে চার বিয়ে বন্ধ করে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande