
মউ, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মউ জেলায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও ওই গাড়িতে থাকা একটি পোষ্য কুকুরেও মৃত্যু হয়েছে। শনিবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মউ জেলার দোহারিঘাট থানার অন্তর্গত বরসতপুর আহিরানি মহাসড়কে।
সিও ঘোষি জিতেন্দ্র সিং বলেছেন, শনিবার ভোররাতে একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায়, তখন একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে এসইউভি গাড়িতে থাকা পাঁচজনই ঘটনাস্থলে মারা যান। এই দুর্ঘটনায় একটি পোষ্য কুকুরও মারাগিয়েছে। পরিবারটি রাঁচিতে তাঁদের মেয়ের বিয়েতে অংশ নিয়ে বাড়ি ফিরছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ