উত্তরাখণ্ডের বোর্ড পরীক্ষার ফল ঘোষণা, পাসের হরে এগিয়ে মেয়েরা
দেহরাদূন, ২৫ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফল ঘোষিত হল। উত্তরাখণ্ড বোর্ড হাই স্কুল (দশম শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৯২.১০%। মেয়েদের পাসের হার ৯৬.০৭%, পাসের হারে ছেলেদের ছাড়িয়ে গেছে মেয়েরা, ছেলেদের পাসের হার ৮৮
উত্তরাখণ্ডের বোর্ড পরীক্ষার ফল ঘোষণা, পাসের হরে এগিয়ে মেয়েরা


দেহরাদূন, ২৫ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফল ঘোষিত হল। উত্তরাখণ্ড বোর্ড হাই স্কুল (দশম শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৯২.১০%। মেয়েদের পাসের হার ৯৬.০৭%, পাসের হারে ছেলেদের ছাড়িয়ে গেছে মেয়েরা, ছেলেদের পাসের হার ৮৮.০৩%।

হাই স্কুলের ফলাফলে, নৈনিতালের রামনগরের অক্ষত গোপাল ৯৮.২০% নম্বর পেয়ে রাজ্য প্রথম হয়েছেন।

২০২৬ সালের ইন্টারমিডিয়েট (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৮৫.১১%। ছেলেদের মধ্যে পাসের হার ৮১.৯৩%, যেখানে মেয়েরা পেয়েছে ৮৮.০৯%। বাগেশ্বরের গীতিকা পান্ত এবং উধম সিং নগরের সুশীলা মেহেন্দিরত্তা যৌথভাবে ৯৮% নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে তিনি জানান, উত্তরাখণ্ড স্কুল শিক্ষা পরিষদের হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande