
বার্সিলোনা, ২৬ এপ্রিল(হি.স.):লা লিগায় শনিবার ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল গেতাফেকে হারিয়ে।
পাঁচ ম্যাচ বাকি থাকতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা
প্রথমার্ধে ফের্মিন লোপেস বার্সিলোনাকে এগিয়ে দেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
চোটের জন্য ইয়ামাল ও রাফিনিয়ার অনুপস্থিত ছিলেন এই ম্যাচে। এর ফলে আক্রমণে বার্সিলোনার শক্তি যে বেশ কমেছে তা স্পষ্ট বোঝা গেছে।
৩৩ ম্যাচে ২৮ জয় ও এক ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি