বুন্ডেসলিগা: ৩ গোল খেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন বায়ার্ন মিউনিখের
মিউনিখ, ২৬ এপ্রিল(হি.স.): মাইন্সের মাঠে শনিবার রাতে খেলতে নেমে বায়ার্ন মিউনিখ নিশ্চিত দ্বিতীয় হারের মুখে পড়েছিল। পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ৪-৩ গোলে জয় তুলে নিয়েছে তারা । চার ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে বায়ার্ন। গত বুধব
বুন্ডেসলিগা:  ৩ গোল খেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন বায়ার্ন মিউনিখের


মিউনিখ, ২৬ এপ্রিল(হি.স.): মাইন্সের মাঠে শনিবার রাতে খেলতে নেমে বায়ার্ন মিউনিখ নিশ্চিত দ্বিতীয় হারের মুখে পড়েছিল। পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ৪-৩ গোলে জয় তুলে নিয়েছে তারা ।

চার ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে বায়ার্ন। গত বুধবার তারা জার্মান কাপের সেমি-ফাইনালে হারিয়ে দেয় বায়ার লেভারকুজেনকে।

ম্যাচের পঞ্চদশ মিনিটে ডমিনিকের গোলে মাইন্স এগিয়ে যায়। এরপর,২৯ মিনিটে ব্যবধান বাড়ান নেবেল। আর প্রথমার্ধের যোগ করা সময়ে শেরাল্ডো বেকেরের গোলে ৩-০তে এগিয়ে থেকে মাইন্স কোণঠাসা করে বায়ার্নকে।

দ্বিতীয়ার্ধের শুরতেই হ্যারি কেইন ও মাইকেল ওলিসকে বদলি নামান বায়ার্ন কোচ। বদলে যায় ম্যাচের রং।

৫৩ মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলের পর,

৭৩ মিনিটে ব্যবধান ২-১ করেন কমান ওলিসে। ৮১ মিনিটে জামাল মুসিয়ালার নৈপুণ্যে সমতায় ফেরে মিউনিখ। এর দুই মিনিট পরই জয়সূচক গোলটি করেন কেইন। আসরের সর্বোচ্চ গোলদাতা এই ইংলিশ ফরোয়ার্ডের এটি ৩৩তম গোল।

৩১ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট হল বায়ার্নের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে মাইন্স।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande