
কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ক্লাব ক্রিকেটে জয়ী মোহনবাগান। সিএবি পরিচালিত মহিলা ক্লাব ক্রিকেট লিগ (একদিনের) মূল পর্বের খেলায় এদিন টাউন ক্লাব ৩৭.৫ ওভারে ১০২ রানে সকলে আউট হয়ে যায়। এর জবাবে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ১৬.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে তোলে ১০৫ রান। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ১০ উইকেটে জয়ী হয়। অপরাজিত থাকে ব্যাটিংয়ে স্নেহা গুপ্ত ৬৭* (৫৮ বলে) এবং তার বোলিং স্কোর ৫-১-৭-২।
অন্য খেলায় কাশীপুর ক্লাব ৩৮.২ ওভারে ৭০ রানে অলআউট হয়েছে। এর জবাবে ক্যালকাটা পুলিশ ক্লাব ১১.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭১ রান করে।
ক্যালকাটা পুলিশ ক্লাব ১০ উইকেটে জয়ী হয়। উল্লেখ্য, ঝুমিয়া খাতুনের বোলিং গড় - ৮.২-৭-১-৩।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত