
কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : রবিবার অজয় ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্ট ক্রিকেট ম্যাচের সেমিফাইনালে দাপুটে জয় পেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিম। নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে তারা। এর জবাবে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় - ৩৮.৩ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায়।
উল্লেখ্য, কলকাতার হয়ে উজ্জ্বল পারফরম্যান্স সৌম্যজিৎ মণ্ডলের। এদিনের খেলায় ৮৩ বলে ৯৬ রানের ঝকঝকে ইনিংস সে খেলেছে, যা দলের বড় স্কোর গড়ার ভিত গড়ে দেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত