
লিভারপুল, ২৬ এপ্রিল (হি.স.): অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে।লিগে টানা তৃতীয় জয় পেল তারা।
আলেকসান্দার ইসাকের গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান অ্যান্ড্রু রবাটর্সন। দানিয়েল মুনোস ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও, তেমন কিছু করতে পারেনি প্যালেসl শেষ দিকে দারুণ গোলে ব্যবধান বাড়ান ফ্লোহিয়ান ভিয়েৎস।
১৭ জয় ও সাত ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচে নেমে গেছে অ্যাস্টন ভিলা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি