
চেন্নাই, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটানসের মুখোমুখি হবে। চলতি মরসুমে সাতটি ম্যাচের মধ্যে তিনটি করে জয় নিয়ে চেন্নাই এবং গুজরাটের পারফরম্যান্স প্রায় একই রকম। তবে, ভালো নেট রান-রেটের কারণে চেন্নাই গুজরাটের চেয়ে দুই ধাপ উপরে পঞ্চম স্থানে রয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৫ সালের মরসুমে সিএসকে ৮৩ রানে জিটিকে হারিয়েছে।
টুর্নামেন্টে তাদের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:
**খেলা ম্যাচের সংখ্যা: ৮টি
**সিএসকে জিতেছে: ৪টি
**জিটি জিতেছে: ৪টি।
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানসের ম্যাচটি বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে। ম্যাচের টস হবে বিকেল ৩টায়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি