
লখনউ, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। সাতটি ম্যাচে যথাক্রমে মাত্র দুটি ও একটি জয় পাওয়ায় লখনউ এবং কলকাতা উভয় দলই আজ জয়ের আশা করছে। ২০২৫ মরসুমে এলএসজি কলকাতাকে চার রানে হারিয়ে ছিল।
আইপিএলে কেকেআর বনাম এলএসজি-র মুখোমুখি রেকর্ড:
**খেলা ম্যাচের সংখ্যা: ৭টি
**এলএসজি জিতেছে: ৫টি
**কেকেআর জিতেছে: ২টি
লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডারস ম্যাচটি সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে।
ম্যাচের টস সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি