
হুগলি, ২৬ এপ্রিল (হি.স.): হুগলি জেলার আরামবাগের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তৃণমূল অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। ১৫ বছরে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের অবস্থাও আরও খারাপ হয়েছে। যুবকরা জীবিকার জন্য রাজ্য ছাড়তে বাধ্য হয়েছেন। এখানে পাটকল ও কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। বহু বছর আগে যখন ভারতে অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হতো, তখন উত্তরপাড়ায় এর কারখানা ছিল। কিন্তু এখন বাংলায় সেই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এই অবস্থার পরিবর্তন প্রয়োজন।
মোদী আরও বলেন, বাংলার নারীরা মনস্থির করে ফেলেছেন এবং তাঁদের আশীর্বাদ বিজেপির সঙ্গেই রয়েছে। প্রত্যেক নারী তৃণমূলের নিষ্ঠুর সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, এবং নির্বাচনের প্রথম পর্বেই আমরা তার এক ঝলক দেখেছি। একসময় বাংলা ছিল নারী ক্ষমতায়নের পথিকৃৎ, কিন্তু এখন সেখানে ধর্ষণ ও হত্যার খবর। ১৫ বছরের মহা জঙ্গল রাজে বহু নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ