
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার ঠনঠনিয়া কালীমন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন। সঙ্গে লেখেন,
জয় মা কালী!
জয় মা দুর্গা!
কলকাতায়, আজ সন্ধ্যায় আমি ঠনঠনিয়া কালীবাড়িতে প্রার্থনা করলাম।
এই প্রাচীন মন্দিরটির বাঙালি সংস্কৃতি, বিশেষত: কলকাতার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক। শ্রী রামকৃষ্ণের সঙ্গেও এই মন্দিরের গভীর সংযোগ রয়েছে, তিনি প্রায়শই এখানে প্রার্থনা করতেন।
আমি ভারতের জনগণের সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে প্রার্থনা করলাম।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ