কলকাতায় ব্যতিক্রমী রোড-শো, সমাজ মাধ্যমে বার্তা প্রধানমন্ত্রীর
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): রবিবাসরীয় কলকাতায় রোড শো-এর পর নিজের অভিজ্ঞতা সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী। তিনি রবিবার রাতে এক্স হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করে লেখেন, কলকাতা বারবার আমাকে জয় করে নেয়! শহরের নারীশক্তি এবং যুবশক্তির জোর
কলকাতায় ব্যতিক্রমী রোড-শো, সমাজ মাধ্যমে বার্তা প্রধানমন্ত্রীর


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): রবিবাসরীয় কলকাতায় রোড শো-এর পর নিজের অভিজ্ঞতা সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী।

তিনি রবিবার রাতে এক্স হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করে লেখেন, কলকাতা বারবার আমাকে জয় করে নেয়!

শহরের নারীশক্তি এবং যুবশক্তির জোরদার অংশগ্রহণে সমৃদ্ধ আজকের রোড-শো ছিল ব্যতিক্রমী।

এটা অত্যন্ত স্পষ্ট যে এই মহান শহর বিজেপি এবং আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকেই চাইছে।

বহু বছর ধরে, টিএমসি কলকাতার মানুষের ভোট নিতেই ব্যস্ত ছিল কিন্তু তারা কোনো কাজ করেনি। নগর প্রশাসন বিষয়টি তাদের সম্পূর্ণ অজানা। তারা যা পছন্দ করে তা হলো লুটতরাজ এবং মানুষকে ভয় দেখানো। এই কারণেই তারা গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলিকেও বিলম্বিত করেছে।

বিজেপি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আশ্বস্ত করছে যে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণকারী পরবর্তী প্রজন্মের উপযোগী পরিকাঠামো গঠনের ওপর গুরুত্ব দিয়ে নগর শাসনে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসব ।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার স্বাস্থ্য ও শিক্ষার মতো ক্ষেত্রগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিষেবার আধুনিকায়নও আমরা নিশ্চিত করব । একই সঙ্গে, আগামী দিনে বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আমরা কাজ করব।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande