
কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): শেষ দিনের ভোট প্রচার সেরে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লিখলেন, দিদির গুন্ডাদের নিয়ে চিন্তা করবেন না, নির্বাচন কমিশন প্রতিটি এলাকায় সিএপিএফ মোতায়েন করেছে। আজ আমি বলে যাচ্ছি-নির্বাচনের পর বিজেপি সরকার আসছে। তবুও ৬০ দিন পর্যন্ত সিএপিএফ এখানেই থাকবে।
সমাজ মাধ্যমে আরেকটি বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, মমতা দিদি, বাংলার মানুষের পক্ষ থেকে আপনাকে টাটা-বাই বাই। চন্দননগরের রোড-শোতে উপচে পড়া জনস্রোত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ৪ মে পরিবর্তন নিশ্চিত… বিজেপি আসছে!
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ