নর্মদাপুরমে গাড়ি ও ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের
নর্মদাপুরম, ২৭ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের নর্মদাপুরমে গাড়ি ও ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। সোমবার ভোররাত ২টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে মাখননগর থানার অন্তর্গত আচলখেড়া গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, বুধনিতে একটি বিয়ের অনুষ্ঠা
নর্মদাপুরমে গাড়ি ও ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের


নর্মদাপুরম, ২৭ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের নর্মদাপুরমে গাড়ি ও ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। সোমবার ভোররাত ২টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে মাখননগর থানার অন্তর্গত আচলখেড়া গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, বুধনিতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িতে ফিরছিলেন ওই পাঁচজন। ফেরার পথে একটি ট্রলির সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়।

সংঘর্ষের অভিঘাতে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির পাঁচ আরোহীই ঘটনাস্থলেই মারা যান। নিহত সকলেই মাখননগর অঞ্চলের মহেন্দ্রওয়াড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande