গোবর্ধন দাসের জীবনযাত্রা অনুপ্রেরণাদায়ক : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): নীতি আয়োগের অন্যতম সদস্য হিসেবে নিযুক্ত হয়ে অধ্যাপক গোবর্ধন দাস সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, অধ্যাপক গোবর্ধন দাসের জীবনযাত্রা অনুপ্রের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গোবর্ধন দাসের


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): নীতি আয়োগের অন্যতম সদস্য হিসেবে নিযুক্ত হয়ে অধ্যাপক গোবর্ধন দাস সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, অধ্যাপক গোবর্ধন দাসের জীবনযাত্রা অনুপ্রেরণাদায়ক।

নীতি আয়োগের উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) হয়েই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ডঃ অশোক লাহিড়ী। বিশিষ্ট অর্থনীতিবিদ অশোককে শুক্রবারই নীতি আয়োগের উপাধ্যক্ষ করার কথা ঘোষণা করে মোদী সরকার। বাঙালি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও নীতি আয়োগের অন্যতম সদস্য হিসাবে নিয়োগ করে কেন্দ্র।

প্রধানমন্ত্রী মোদী সোমবার এক্স মাধ্যমে জানান, অধ্যাপক গোবর্ধন দাসজির সঙ্গে দেখা হলো। তাঁর ব্যক্তিগত জীবনযাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। প্রতিটি সংগ্রামই সমাজসেবা এবং সমাজকে দুঃখমুক্ত করার প্রতি তাঁর অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। জনস্বাস্থ্য এবং ইমিউনোলজিতে তাঁর অবদানের মধ্যে এর প্রতিফলন ঘটেছে। তাঁর সমৃদ্ধ কর্ম ও পাণ্ডিত্য আমাদের নীতি নির্ধারণী কাঠামোকে আরও সমৃদ্ধ করবে। উল্লেখ্য, আইআইএসইআর ভোপালের পরিচালক গোবর্ধন দাস গত ২৫ এপ্রিল নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande