অজয় ঘোষ স্মৃতি ক্রিকেটের ফাইনালে কলকাতা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) : ফেস টু ফেস। অজয় ঘোষ স্মৃতি টুর্নামেন্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সোমবারের খেলায় সংশ্লিষ্ট দল নিজ কৃতিত্বের অধিকারী। অজয় ঘোষ স্মৃতি প্রতিযোগিতার ফাইনালে নিজেদের দাপট যেমন
অজয় ঘোষ স্মৃতি ক্রিকেটের ফাইনালে কলকাতা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) : ফেস টু ফেস। অজয় ঘোষ স্মৃতি টুর্নামেন্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সোমবারের খেলায় সংশ্লিষ্ট দল নিজ কৃতিত্বের অধিকারী। অজয় ঘোষ স্মৃতি প্রতিযোগিতার ফাইনালে নিজেদের দাপট যেমন বজায় রাখার চেষ্টা করে। এদিন তেমনি সেমিফাইনাল জিতে অজয় ঘোষ স্মৃতি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শিরোপা নির্ধারণী লড়াইয়ের ময়দানে মুখোমুখি হবে। অধীর অপেক্ষায় এই দুই দল।

দ্বিতীয় সেমিফাইনালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (৪৪ ওভারে ৩০০ অলআউট) পরাজিত করে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে (১৮ ওভারে ৬৫ অলআউট) ২৩৫ রানে। রবীন্দ্রভারতীর হয়ে সৌম্যদীপ মান্না ৫৪ বলে ৭১ রান করেন। বল হাতে নজর কাড়েন নবনীল সাহা (৫-২৩) ও সায়ন্তন বিশ্বাস (৪-১২)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande