পূর্ব ভারতের উন্নতি ছাড়া ভারতের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয় : নরেন্দ্র মোদী
ব্যারাকপুর, ২৭ এপ্রিল (হি.স.): সোমবার ব্যারাকপুরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলার এই ভোট, গোটা পূর্ব ভারতের ভাগ্য বদলানোর ভোট। যখন ভারত সমৃদ্ধ ছিল অতীতে, তখন তিনটি মজবুত স্তম্ভ ছিল— অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ অর্থাৎ বিহা
নরেন্দ্র মোদী


ব্যারাকপুর, ২৭ এপ্রিল (হি.স.): সোমবার ব্যারাকপুরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলার এই ভোট, গোটা পূর্ব ভারতের ভাগ্য বদলানোর ভোট। যখন ভারত সমৃদ্ধ ছিল অতীতে, তখন তিনটি মজবুত স্তম্ভ ছিল— অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ অর্থাৎ বিহার, বাংলা, ওড়িশা। এই তিন স্তম্ভ দুর্বল যখন হয়, গোটা ভারতে ঝটকা লেগেছে। আজ বিকশিত ভারতে এই তিন স্তম্ভ জরুরি। ভারতের ভাগ্যোদয় পূর্বোদয় ছাড়া সম্ভব নয়। পূর্ব ভারতের উন্নতি ছাড়া ভারতের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। ভারতের ভাগ্যোদয় এবং পূর্বোদয় পরস্পরের পরিপূরক। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকে বলছি, পূর্ব ভারত যখন এগোবে, তখন দেশ এগোবে। অঙ্গ, কলিঙ্গে পদ্ম ফুটেছে। এখন বাংলার পালা। এ বার যা দেখলাম, পূর্বোদয় হবেই। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের নারীশক্তি ভরসা করে বিজেপি-তে। বিহার (অঙ্গ) এবং ওড়িশায় (কলিঙ্গ) ইতিমধ্যেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে। এবার পালা ‘বঙ্গ’ অর্থাৎ বাংলার। এবারের ভোটে আমি বাংলায় স্পষ্ট পরিবর্তনের হাওয়া এবং বিজেপির জয় দেখতে পাচ্ছি।

নরেন্দ্র মোদী বলেন, বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সাংসদ করেছিল। তার প্রেরণা বিজেপির সঙ্কল্প হয়। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে তাঁর একটি সঙ্কল্প পূরণ করেছি। বাংলায় যে বিজেপি সরকার আসছে, তারা শ্যামাপ্রসাদের সঙ্কল্প পূরণ করবে। ভারতের প্রগতি, সংস্কৃতি, স্বাধীনতায় বাংলার সন্তানদের ভূমিকা ছিল বড়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande