
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সোমবার ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডঃ জয়শঙ্কর বলেন, এই চুক্তি আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে, বিনিয়োগ বাড়াবে এবং ভারতীয় রফতানিকারকদের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি করবে। এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরকে ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, এটি উদ্ভাবক, উদ্যোক্তা, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), নারী এবং যুবকদের জন্যও নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ