
সুঝৌ (চিন), ২৭ এপ্রিল (হি.স.) : ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা জাতীয় দল গুরুগ্রামে একটি সংক্ষিপ্ত শিবির শেষে এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে খেলতে সোমবার চিনের সুঝৌতে পৌঁছেছে।
২১ বছর পর এই টুর্নামেন্টে ভারত যোগ্যতা অর্জন করেছে। ভারত গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। এছাড়াও ভারত খেলবে জাপান ও লেবাননের সঙ্গে।
গ্রুপের শীর্ষ দুটি দল এবং তিনটি গ্রুপের মধ্যে সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এছাড়াও, সেমিফাইনালিস্টরা মরক্কোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। ‘ইয়ং টাইগ্রেসেস’ সোমবার সকালে সুঝৌতে পৌঁছেছে।
জানুয়ারিতে নিযুক্ত ইতালীয় প্রধান কোচ পামেলা কন্তির অধীনে তিন মাসেরও বেশি সময় ধরে অনুশীলন শিবির করেছে, যার বেশিরভাগই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে।
এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের জন্য ভারতীয় দল:
গোলরক্ষক:
মুন্নি, সুরজমুনি কুমারী, তামফাসানা দেবী কনজেংবাম।
ডিফেন্ডার:
অভিস্তা বাসনেট, আলেনা দেবী সারাংথেম, আলিশা লিংডোহ, দিব্যানি লিন্ডা, এলিজাবেদ লাকরা, জয়শিনি চানু হুইড্রোম, রিতু বাদাইক, তানিয়া দেবী টোনাম্বাম।
মিডফিল্ডার:
আলভা দেবী সেনজাম, বনিফিলিয়া শুলাই, জুলান নংমাইথেম, অলিভিয়া চানু নিংথৌজাম, প্রীতিকা বর্মণ, রেডিমা দেবী চিংখামায়ুম, থান্ডামোনি বাস্কি।
ফরোয়ার্ড:
অনুষ্কা কুমারী, অন্বিতা রঘুরমন, জয়া, পার্ল ফার্নান্দেজ, ভালাইনা ফার্নান্দেজ।
২০২৬ অনূর্ধ্ব-১৭ এএফসি মহিলা এশিয়ান কাপে ভারতের গ্রুপ পর্বের সময়সূচি:
**২ মে — অস্ট্রেলিয়া বনাম ভারত- বিকাল ৫টা — পিচ ৮, সুঝো তাইহু ফুটবল স্পোর্টস সেন্টার
**৫মে — ভারত বনাম জাপান- বিকাল ৫টা — পিচ ৪, সুঝো তাইহু ফুটবল স্পোর্টস সেন্টার
**৮ মে — ভারত বনাম লেবানন — দুপুর ১টা — পিচ ৮, সুঝো তাইহু ফুটবল স্পোর্টস সেন্টার
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি