
কোপেনহেগেন, ২৭ এপ্রিল (হি.স.): সোমবার সাত্বিক-চিরাগ ৩৮ মিনিটে রিজকি হিদায়াত ও জ্যাক ইউ জুটিকে ২১-১৪, ২১-১৬ স্কোরলাইনে পরাজিত করেছে, যা এই টাইয়ের এখন পর্যন্ত দীর্ঘতম ম্যাচ।
এর আগে, এশিয়ান চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদকজয়ী আয়ুষ শেঠি তার একক ম্যাচে ঝড় তোলেন। ২০ বছর বয়সী এই খেলোয়াড় মাত্র ২৬ মিনিটে শ্রেয় ধন্দকে ২১-৮, ২১-৬ গেমে বিধ্বস্ত করেন।
প্রথম ম্যাচে লক্ষ্য সেন এফ্রাইম স্টিফেন স্যামের বিপক্ষে সরাসরি গেমে জয় নিশ্চিত করেন। উদ্বোধনী একক ম্যাচে তিনি মাত্র ৩৭ মিনিটে ২১-১৪, ২১-১৬ গেমে জয় তুলে নেন।
ভারত কানাডার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছিল, যে ম্যাচে লক্ষ্য তার একক ম্যাচে ভিক্টর লাইয়ের কাছে হেরে গিয়েছিলেন।
এদিকে, উবার কাপে দিনের পরবর্তী অংশে ভারতীয় দল চিনের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি