বিহারের সরণে গাড়ি-টেম্পো সংঘর্ষে মৃত ৩, আহত ৫ জন
সারণ, ২৭ এপ্রিল (হি.স.): বিহারের সারণ জেলায় গাড়ি-টেম্পোর সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৩ জনের। গুরুতর জখম হয়েছেন ৫ জন। রবিবার রাতে দিঘওয়ারা থানা এলাকার সাইদপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিন জন মারা যান। টেম্পোর যাত্রীরা
দুর্ঘটনা


সারণ, ২৭ এপ্রিল (হি.স.): বিহারের সারণ জেলায় গাড়ি-টেম্পোর সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৩ জনের। গুরুতর জখম হয়েছেন ৫ জন। রবিবার রাতে দিঘওয়ারা থানা এলাকার সাইদপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিন জন মারা যান। টেম্পোর যাত্রীরা দিঘওয়ারার মানোপুর গ্রামে শিবকথা অনুষ্ঠান যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। মৃতদের নাম - লালজহরি দেবী (৪৮), বৃজমোহন মাঝি ওরফে সুখেন (১৭) ও শঙ্কর রাম (৬০)।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে যাত্রীবোঝাই অটোরিক্সা ও এসইউভি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি ৫ জন আহত হন। এক ধর্মীয় অনুষ্ঠান থেকে তাঁরা ফিরছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande