লাদাখে নতুন পাঁচটি জেলা, ঘোষণা উপরাজ্যপালের
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): লাদাখে নতুন পাঁচটি জেলা গঠনের কথা সোমবার ঘোষণা করলেন উপরাজ্যপাল ভি. কে. সাক্সেনা। এর ফলে লাদাখের মোট জেলার সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়াল ৭-এ। এ দিন তিনি সমাজমাধ্যমে লেখেন, লাদাখের জন্য এ এক ঐতিহাসিক দিন। লাদাখের মানুষের দ
লাদাখে নতুন পাঁচটি জেলা, ঘোষণা উপরাজ্যপালের


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): লাদাখে নতুন পাঁচটি জেলা গঠনের কথা সোমবার ঘোষণা করলেন উপরাজ্যপাল ভি. কে. সাক্সেনা। এর ফলে লাদাখের মোট জেলার সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়াল ৭-এ। এ দিন তিনি সমাজমাধ্যমে লেখেন, লাদাখের জন্য এ এক ঐতিহাসিক দিন। লাদাখের মানুষের দীর্ঘ দিনের দাবি এবং আকাঙ্ক্ষার পূরণ হল। স্বরাষ্ট্র মন্ত্রক আগেই অনুমোদন দিয়ে রেখেছিল। এ দিন আনুষ্ঠানিক ভাবে নতুন পাঁচটি জেলা ঘোষিত হল। এত দিন লাদাখে দু’টি জেলা ছিল— লেহ ও কার্গিল। নতুন জেলা হচ্ছে নুব্রা, শাম, চাংথাং, জানস্কার এবং দ্রাস।

উপরাজ্যপাল ভি. কে. সাক্সেনা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'উন্নত ও সমৃদ্ধ লাদাখ' গড়ার যে লক্ষ্য, এই পদক্ষেপ তারই অংশ। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক এই নতুন জেলাগুলি তৈরির প্রস্তাব অনুমোদন করেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande