
তিরুবনন্তপুরম, ২৮ এপ্রিল (হি.স.): কেরলমের কান্নুর ডেন্টাল কলেজের ছাত্র নিতিন রাজের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কেরলম জুড়ে মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের ডাক দিয়েছে দলিত সম্প্রদায়ের ৫২টি সংগঠন। রাজ্যের বহু জায়গায় যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন চলছে। অভিযোগ উঠেছে, একাধিক জেলায় জোর করে দোকান, বাজার বন্ধ করে দিচ্ছেন বিক্ষোভকারীরা।
আনচারাকান্দি ডেন্টাল কলেজের বিডিএস ছাত্র নিতিন রাজের মৃত্যুর ঘটনায় রাজ্যব্যাপী হরতাল শুরু হয়েছে। বিভিন্ন দলিত সংগঠন এবং নিতিন রাজ অ্যাকশন কাউন্সিল এই হরতালের ডাক দিয়েছে। এদিন সকালে কোট্টায়ামে একটি দলিত সংগঠনের কয়েকজন সদস্য কেএসআরটিসি বাসের পথ আটকে দেয়। কোট্টায়াম, কান্নুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হরতালের প্রভাব দেখা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ