
বিজয়নগরম, ২৮ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে বিজয়নগরম জেলার পুসাপতিরেগার কাছে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির এক আরোহী। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, গাড়ির গতি অত্যধিক বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান। তার ফলেই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তনম থেকে শ্রীকাকুলামের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি গাড়ি, পুসাপতিরেগা মণ্ডলের পেরাপুরম জংশনে পৌঁছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। পেরাপুরমের কাছে রাস্তা পার হওয়া দুই পথচারীকে ধাক্কা দেওয়ার পর লরিতে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ