দিল্লি সরকারকে তোপ অতিশীর, বললেন চারিদিকে হাহাকার চলছে
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): দিল্লির রেখা গুপ্তা সরকারের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মঙ্গলবার বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে, দিল্লি নির্বাচনের আগে, প্রধানমন্ত
দিল্লি সরকারকে তোপ অতিশীর


নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): দিল্লির রেখা গুপ্তা সরকারের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মঙ্গলবার বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে, দিল্লি নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৫ সালের ৮ মার্চ দিল্লির প্রত্যেক মহিলা তাঁদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা পাবেন। তিনি বলেছিলেন, এটি 'মোদীর গ্যারান্টি'। মোদীজি, এরই মধ্যে ২০২৬ সালের ৮ মার্চও চলে গেল, কিন্তু দিল্লির মহিলারা তাঁদের অ্যাকাউন্টে ২৫ পয়সাও পাননি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে প্রচারে যান। সেখানে তিনি বলেন, বাংলার মহিলাদের টাকা দেওয়া হবে। তিনি দিল্লির মহিলাদের প্রতারণা করেছেন এবং একটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ভোট পেয়েছেন, কিন্তু দিল্লির মহিলারা এখনও তাঁকে জিজ্ঞাসা করছেন যে, তাঁরা ২৫০০ টাকা কবে পাবেন।

অতিশী আরও বলেন, বিজেপি দিল্লির মহিলাদের সমস্যায় ফেলতে কোনও খামতি রাখেনি। যে মহিলারা বিনামূল্যে টিকিট পাওয়ার কারণে ডিটিসি-তে আরামে ভ্রমণ করতে পারতেন, তাঁরা এখন পিঙ্ক কার্ডের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। যে মহিলারা মহল্লা ক্লিনিকে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা পেতেন, তাঁরা এখন বাড়ি বাড়ি যাচ্ছেন। চারিদিকে হাহাকার চলছে, কারণ বিজেপি ১০০-১৫০টি মহল্লা ক্লিনিক বন্ধ করে দিয়েছে। তারা বাকিগুলোও বন্ধ করে দিতে চলেছে। তাই, এই একদিনের অধিবেশনে বিজেপির কাছে আমাদের একটাই প্রশ্ন - ২৫০০ টাকা কবে আসবে?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande