উত্তর প্রদেশের হামিরপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ৩ জন
হামিরপুর, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের হামিরপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আহত হয়েছেন ৩ জন। হামিরপুরের জেলাশাসক অভিষেক গোয়েল বলেন, মৌদাহায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িতে ৭ জন যাত্রী ছি
উত্তর প্রদেশের হামিরপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ৩ জন


হামিরপুর, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের হামিরপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আহত হয়েছেন ৩ জন। হামিরপুরের জেলাশাসক অভিষেক গোয়েল বলেন, মৌদাহায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িতে ৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয় এবং ৩ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই হামিরপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই মাহোবায় একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক বলেন, আমরা খবর পেয়েছি, একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। গাড়িটিতে থাকা সাতজনের মধ্যে চারজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে, ট্রাক চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande