মহিলা সংরক্ষণ কার্যকর করতে কোনও ত্রুটি রাখব না : নরেন্দ্র মোদী
বারাণসী, ২৮ এপ্রিল (হি. স.) : দেশকে উন্নত করার প্রক্রিয়া নিরন্তর চলছে এবং তার সবথেকে মজবুত স্তম্ভ হলো ভারতের নারীশক্তি। মঙ্গলবার বারাণসীতে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন বারাণসীতে ৬৩৩০ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি প্রকল্পের উদ্বোধন ও শ
প্রধানমন্ত্রী


বারাণসী, ২৮ এপ্রিল (হি. স.) : দেশকে উন্নত করার প্রক্রিয়া নিরন্তর চলছে এবং তার সবথেকে মজবুত স্তম্ভ হলো ভারতের নারীশক্তি। মঙ্গলবার বারাণসীতে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন বারাণসীতে ৬৩৩০ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করার পর 'নারী বন্দনা সম্মেলনে' ভাষণ দিচ্ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ আমি সমস্ত মা ও বোনেদের কাছে একটি মহাযজ্ঞ শুরুর জন্য আশীর্বাদ নিতে এসেছি। এই লক্ষ্য হলো লোকসভা এবং বিধানসভাগুলোতে মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা। আমরা চেষ্টা করেছি, কিন্তু সপা এবং কংগ্রেসের মতো দলগুলো তা হতে দেয়নি। আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে সংরক্ষণ যাতে কার্যকর হয়, সেজন্য আমি কোনও খামতি রাখব না।

এদিন প্রধানমন্ত্রী দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সবুজ পতাকা দেখিয়ে সূচনা করেন। এই ট্রেনগুলো বেনারস থেকে পুণে এবং অযোধ্যা থেকে মুম্বইয়ের মধ্যে চলাচল করবে। এছাড়াও তিনি 'বানাস ডেয়ারি'-র ৩ লক্ষ ২১ হাজার ৮১৩ জন দুগ্ধ উৎপাদনকারী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাসের টাকা সরাসরি হস্তান্তর করেন।

বেনারস লোকোমোটিভ ওয়ার্কস গ্রাউন্ডে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস, সপা এবং তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোকে 'নারী বিরোধী' বলে অভিহিত করেন।

তিনি বলেন, পরিবারবাদী দলগুলো বোনেদের ভয় পায়। তারা চায় না মহিলারা বিধানসভা বা সংসদে আসুক। তারা জানে, মজবুত নেতৃত্ব দিতে পারা মহিলারা যদি সংসদে পৌঁছে যান, তবে এই দলগুলোর মুখোশ খুলে যাবে।

তিনি আরও বলেন যে, বিরোধী দলগুলোর কুটিল চাল দেশের কন্যারা বুঝে গেছে। পশ্চিমবঙ্গ, অসম থেকে শুরু করে কেরলম পর্যন্ত মহিলারা এই অপশক্তির বিরুদ্ধে শক্তভাবে ভোট দিয়েছেন।

প্রধানমন্ত্রী অতীতে মহিলাদের সমস্যার কথা উল্লেখ করে বলেন যে, তাঁর সরকার গত ১০ বছরে নারী সম্মান, নিরাপত্তা এবং স্বনির্ভরতার জন্য কাজ করেছে। তিনি ভোজপুরি ভাষায় বলেন, আজ আমাদের মা-বোনেরা নিজেদের বাড়ির মালকিন হচ্ছেন। তিনি আরও জানান যে, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ৩ কোটি মহিলা 'লক্ষপতি দিদি' হয়ে উঠেছেন।

অনুষ্ঠানে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক সহ অন্যান্য বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande