
কলকাতা, ২৯ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলায় ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে গড়ে ৭৮.৬৮ শতাংশ ভোট পড়েছে।
এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভোটদানের হারের নিরিখে জেলাগুলির মধ্যে সবার আগে রয়েছে পূর্ব বর্ধমান। সেখানে ভোট পড়েছে ৮৩.১১ শতাংশ। অন্যদিকে, কলকাতা দক্ষিণ জেলায় তুলনামূলকভাবে কম ভোট রেকর্ড করা হয়েছে।
বিকেল ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার ভোটদানের হার একনজরে:
পূর্ব বর্ধমান : ৮৩.১১%
হুগলি : ৮০.৭৭%
নদিয়া : ৭৯.৭৯%
কলকাতা উত্তর : ৭৮.০০%
হাওড়া : ৭৭.৭৩%
উত্তর ২৪ পরগনা : ৭৭.৩৯%
দক্ষিণ ২৪ পরগনা : ৭৬.৭৫%
কলকাতা দক্ষিণ : ৭৫.৩৮%
এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম আট ঘণ্টায় এই বিপুল পরিমাণ ভোটদান রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সক্রিয় অংশগ্রহণকেই প্রতিফলিত করছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোটদানের উৎসাহ শহর অঞ্চলের তুলনায় কিছুটা বেশি দেখা যাচ্ছে।
ভোটের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শেষ মুহূর্তের এই সময়ে শতাংশের হার আরও কিছুটা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
হিন্দুস্থান সমাচার / সোনালি