
সবরকাঁথা, ২৯ এপ্রিল (হি.স.): গুজরাটের সবরকাঁথা জেলার হিম্মতনগরের কাছে একটি বাস ও গাড়ির সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ৪৮ নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মতে, যাত্রীবাহী গাড়িটি শামলাজি থেকে হিম্মতনগরের দিকে যাচ্ছিল, তখন পেছন থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
বুধবার সকালে আহমেদাবাদ-উদয়পুর জাতীয় সড়কে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইকো গাড়িকে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য গাম্ভোই এবং হিম্মতনগর সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল অফিসার কেপি বর্মা বলেন, বুধবার সকালে গাম্ভোই গ্রামের কাছে একটি বাস ও একটি ভ্যানের মধ্যে সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। এর ফলে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে করে সাতজনকে হাসপাতালে আনা হয়। এই সাতজনের মধ্যে পাঁচজনের আঘাত সামান্য, আর বাকি দু'জনের আঘাত গুরুতর। বর্তমানে তাদের সিটি স্ক্যান চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ