পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও ৩২টি উড়ান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যেও যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে উদ্যোগী হয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। শুক্রবার এই দুই সংস্থা মিলিয়ে ওই অঞ্চল থেকে আসা-যাওয়া মোট ৩২টি পূর্বনির্ধারিত ও অতিরিক্ত (নন-স্ক
পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও ৩২টি উড়ান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস


নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যেও যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে উদ্যোগী হয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। শুক্রবার এই দুই সংস্থা মিলিয়ে ওই অঞ্চল থেকে আসা-যাওয়া মোট ৩২টি পূর্বনির্ধারিত ও অতিরিক্ত (নন-স্কেডিউলড) উড়ান পরিচালনা করছে।

শুক্রবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ এপ্রিল পশ্চিম এশিয়ার বিভিন্ন গন্তব্যে ও সেখান থেকে এই উড়ানগুলি চালানো হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য বিশেষভাবে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-র উদ্দেশে ১৮টি অতিরিক্ত উড়ান রাখা হয়েছে।

এই উড়ানগুলি দুবাই, আবুধাবি, শারজাহ, মাস্কাট এবং জেড্ডা-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এই অতিরিক্ত উড়ানগুলির সময়সূচি সংশ্লিষ্ট বিমানবন্দরের স্লট প্রাপ্যতা ও অন্যান্য পরিস্থিতির উপর নির্ভর করবে।

এছাড়া, ইউএই-সহ সংশ্লিষ্ট দেশগুলির নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষেই এই পরিষেবা পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande