পুদুচেরিতে প্রধানমন্ত্রী মোদীর বর্ণাঢ্য রোড শো, এনডিএ জোটের পক্ষে চাইলেন সমর্থন
পুদুচেরি, ৩ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পুদুচেরিতে একটি বিশাল রোড শো করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোটের পক্ষে জনসমর্থন প্রার্থনা করেন। প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী


পুদুচেরি, ৩ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পুদুচেরিতে একটি বিশাল রোড শো করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোটের পক্ষে জনসমর্থন প্রার্থনা করেন। প্রধানমন্ত্রীর আগমনে বিজেপি কর্মীরা ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে এলাকা মুখরিত করে তোলেন।

এদিন প্রধানমন্ত্রী মোদী এআইএনআরসি-র প্রতিষ্ঠাতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী এবং এ নমসিভায়মকে সাথে নিয়ে এই রোড শো সম্পন্ন করেন। পদযাত্রাটি অজন্তা সিগন্যাল পয়েন্ট থেকে শুরু হয়ে কামরা রাজ মূর্তি তথা রাজা থিয়েটার সিগন্যালে গিয়ে শেষ হয়। দলীয় কর্মীদের মতে, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রোড শো সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। বর্ণাঢ্য এই মিছিলে প্রধানমন্ত্রী একটি খোলা গাড়িতে চড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষের অভিবাদন গ্রহণ করেন। গোটা পথজুড়ে সমর্থকরা তাঁর ওপর পুষ্পবৃষ্টি করেন এবং উৎসবের মেজাজ তৈরি হয়। বিশেষ করে এসভি প্যাটেল রোড থেকে আন্না সালাই-কামরাজার সালাই জংশন পর্যন্ত বিজেপি ও এআইএনআরসি-র পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লোকনৃত্য এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যে ক্ষমতাসীন এআইএনআরসি ও বিজেপি জোটবদ্ধভাবে লড়াই করছে। আসন সমঝোতা অনুযায়ী, এআইএনআরসি ১৬টি আসনে এবং বিজেপি ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া এনডিএ জোটের শরিক দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) এবং লাচিয়া জননায়গা কচ্চি ২টো করে আসনে লড়ছে। গত মাসেই প্রধানমন্ত্রী পুদুচেরি সফর করে ২,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছিলেন। বিজেপি নেতৃত্ব আশা করছে, নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রীর এই সফর জোটের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande