স্তব্ধতাকে নীরবতা ভাববেন না, এএপি-কে রাঘবের বার্তা
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): স্তব্ধতাকে নীরবতা ভাববেন না, এএপি-কে এই বার্তা দিলেন রাঘব চাড্ডা। রাজ্যসভায় এএপি-র ডেপুটি লিডারের পদ হারানোর পর নিরবতা ভেঙে এমনটাই বললেন তিনি। আসলে রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে এএপি। এই বিষয়ে রাজ্যসভায় চিঠ
রাঘব চাড্ডা


নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): স্তব্ধতাকে নীরবতা ভাববেন না, এএপি-কে এই বার্তা দিলেন রাঘব চাড্ডা। রাজ্যসভায় এএপি-র ডেপুটি লিডারের পদ হারানোর পর নিরবতা ভেঙে এমনটাই বললেন তিনি। আসলে রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে এএপি। এই বিষয়ে রাজ্যসভায় চিঠি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, দলের তরফে রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক মিত্তলকে। পাশাপাশি এএপি দাবি করেছে, দলের জন্য যেই বলার সময় বরাদ্দ, সেটা যেন রাঘবকে না দেওয়া হয়। আর তাতেই চটেছেন চাড্ডা। তিনি নিজের এক্স প্রোফাইলে এসে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, স্তব্ধতাকে নীরবতা ভাববেন না।

তাঁর অভিযোগ, 'আম আদমি পার্টি রাজ্যসভার সেক্রেটেরিয়েটকে এটা বলেছে যে রাঘব চাড্ডার পার্লামেন্টে বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। হ্যাঁ ঠিকই শুনছেন। আম আদমি পার্টি পার্লামেন্টকে এটা বলেছে, যেন রাঘব চাড্ডাকে পার্লামেন্টে না বলতে দেওয়া হয়। এখন প্রশ্ন হল, কেন কেউ আমার কথা বলার উপর নিষেধাজ্ঞা আনতে চাইছেন না? আমি তো যখনই কথা বলি, তখন সাধারণ মানুষের হয়ে কথা বলি।'

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande