পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ, একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): আগামী তিন দিন পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী দুই দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। আইএমডি জানিয়েছে, আ
পশ্চিম রাজস্থানে আগামী ৩-দিন তাপপ্রবাহের পূর্বাভাস আইএমডি-র


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): আগামী তিন দিন পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী দুই দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। আইএমডি জানিয়েছে, আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ২ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে।

এছাড়াও, আগামীকাল বিহার, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পূর্ব রাজস্থান, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, উপকূলীয় কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং রায়লসীমাতেও একই রকম পরিস্থিতি বিরাজ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande