জব্বলপুরে বরগি ড্যামে ক্রুজ উল্টে দুর্ঘটনা, ৩৫ জন উদ্ধার, নিখোঁজ ৫
জব্বলপুর, ৩০ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে বরগি ড্যামে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বড় দুর্ঘটনা ঘটে। হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টির জেরে একটি ক্রুজ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার সময় ক্রুজটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে
জব্বলপুরে বরগি ড্যামে ক্রুজ উল্টে দুর্ঘটনা, ৩৫ জন উদ্ধার, নিখোঁজ ৫


জব্বলপুর, ৩০ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে বরগি ড্যামে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বড় দুর্ঘটনা ঘটে। হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টির জেরে একটি ক্রুজ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঘটনার সময় ক্রুজটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। ইতিমধ্যেই ৩০ থেকে ৩৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজদের খোঁজে ডুবুরি ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জব্বলপুরের কালেক্টর রাঘবেন্দ্র সিং এবং এসপি সম্পত উপাধ্যায় সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande