জুন থেকে আগস্টের মধ্যে কৈলাস মানসসরোবর যাত্রা, আবেদনের শেষ তারিখ ১৯ মে
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.) : চিনা সরকারের সঙ্গে সমন্বয় রেখে আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে কৈলাস মানসসরোবর যাত্রার আয়োজন করছে বিদেশ মন্ত্রক। চলতি বছরে মোট ২০টি জত্থা বা ব্যাচে এই যাত্রা সম্পন্ন হবে। এর মধ্যে ১০টি দল উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ
কৈলাস মানসসরোবর


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.) : চিনা সরকারের সঙ্গে সমন্বয় রেখে আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে কৈলাস মানসসরোবর যাত্রার আয়োজন করছে বিদেশ মন্ত্রক। চলতি বছরে মোট ২০টি জত্থা বা ব্যাচে এই যাত্রা সম্পন্ন হবে। এর মধ্যে ১০টি দল উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ দিয়ে এবং বাকি ১০টি দল সিকিমের নাথু লা গিরিপথ দিয়ে যাত্রা করবে। প্রতি দলে ৫০ জন করে তীর্থযাত্রী থাকার কথা জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই যাত্রার জন্য বিশেষ ওয়েবসাইট kmy.gov.in খুলে দেওয়া হয়েছে। ইচ্ছুক আবেদনকারীরা এই সাইটে গিয়ে নাম নথিভুক্ত করে অনলাইনেই আবেদন জমা দিতে পারবেন। আলাদা করে চিঠি বা ফ্যাক্স পাঠানোর কোনো প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ আগামী ১৯ মে।

যাত্রী নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে করা হবে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে একটি স্বচ্ছ, র্যান্ডম এবং লিঙ্গ-ভারসাম্যপূর্ণ কম্পিউটার জেনারেটেড প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীদের বেছে নেওয়া হবে।

আবেদনকারীরা চাইলে দুটি রুটই (পছন্দের ক্রমানুসারে) নির্বাচন করতে পারেন অথবা যে কোনো একটি রুট বেছে নিতে পারেন। এছাড়া ওয়েবসাইটের 'ফিডব্যাক' অপশন ব্যবহার করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন বা যাত্রার উন্নতির জন্য পরামর্শও দিতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande