মধ্যপ্রদেশে আগামী তিন থেকে চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
ভোপাল, ৩০ এপ্রিল (হি. স.): মধ্যপ্রদেশে গরম অব্যাহত রয়েছে । বুধবার রাজধানী ভোপালের তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তবে আগামী তিন থেকে চার দিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , রাজ্যের উপর
মধ্যপ্রদেশে আগামী তিন থেকে চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা


ভোপাল, ৩০ এপ্রিল (হি. স.): মধ্যপ্রদেশে গরম অব্যাহত রয়েছে । বুধবার রাজধানী ভোপালের তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তবে আগামী তিন থেকে চার দিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , রাজ্যের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং এর মধ্যে দিয়ে একটি নিম্নচাপ অতিক্রম করছে। যার ফলে আবহাওয়ার এই পরিবর্তন ঘটবে। অন্যদিকে, ভোপাল, ইন্দোর, উজ্জোয়িনী এবং জব্বলপুর সহ বেশ কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বুধবার, রাজ্যের উষ্ণতম শহর ছিল সিধি, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের প্রধান শহরগুলির মধ্যে ভোপালে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, উজ্জোয়িনী ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং জব্বলপুর ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে , আগামী তিন থেকে চার দিনের মধ্যে গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের জন্য কোনও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়নি। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেসব জেলায় আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে গোয়ালিয়র, মোরেনা, ভিন্দ, দাতিয়া, শিবপুরী, গুনা, অশোকনগর, বিদিশা, রাজগড়, নিমচ, মান্দসৌর, সাগর, টিকামগড়, ছত্তরপুর, পান্না, সাতনা, রেওয়া, সিধি, সিংরাউলি, মান্ডলা, বালাঘাট, সেওনি এবং ছিন্দওয়ারা।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande