সুপাউলে ঝড়ে মাটির ঘরে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
সুপাউল, ৩০ এপ্রিল (হি.স.): বিহারের সুপাউল জেলায় প্রবল ঝড়ে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার কারজাইন থানার অন্তর্গত ওয়াইসি পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুণেশ্বর যাদব
সুপাউলে ঝড়ে মাটির ঘরে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু


সুপাউল, ৩০ এপ্রিল (হি.স.): বিহারের সুপাউল জেলায় প্রবল ঝড়ে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার কারজাইন থানার অন্তর্গত ওয়াইসি পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুণেশ্বর যাদব। তিনি জেলার কারজাইন থানার অন্তর্গত ওয়াইসি পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দুধ বিক্রি করে পরিবারের ভরণপোষণ করতেন। বুধবার রাতে ঝড়ের সময় একটি বিশাল গাছ উপড়ে সরাসরি একটি মাটির বাড়ির ওপর পড়ে। সে সময় বাড়ির ভেতরে থাকা গুণেশ্বর যাদব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত করা হবে। রাজস্ব আধিকারিক এবং ভারপ্রাপ্ত সার্কেল অফিসার আকাঙ্ক্ষা মিশ্র আশ্বাস দিয়েছেন যে তদন্তের পর দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande