লখনউতে নির্মীয়মান ভবনের ভূমিধসে নিহত এক শ্রমিক,আহত একজন
লখনউ, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখনউ জেলায় একটি নির্মীয়মান ভবনের বেসমেন্টে ভূমিধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে লখনউয়ের গোমতি নগর এলাকায় একটি নির্মীয়মান ভবনের বেসমেন্টে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জ
লখনউতে নির্মীয়মান ভবনের ভূমিধসে নিহত এক শ্রমিক,আহত একজন


লখনউ, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখনউ জেলায় একটি নির্মীয়মান ভবনের বেসমেন্টে ভূমিধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে লখনউয়ের গোমতি নগর এলাকায় একটি নির্মীয়মান ভবনের বেসমেন্টে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম লক্ষ্মী শঙ্কর অবস্থি (৩৬)।তিনি বরাবাঁকি জেলার রামনগর থানার আমৌলি কিরাতপুর গ্রামের বাসিন্দা। আহতের নাম তুলসিরাম। তিনি বরাবাঁকির সফদরগঞ্জ থানার ভেকম পট্টি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে একটি নির্মীয়মান ভবনের বেসমেন্টে ভূমিধসে কাদা ও নির্মাণ সামগ্রীর নিচে দুই শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। যেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতলে ভর্তি। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande