
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) :
কলকাতা, ৩০ এপ্রিল: বিজন সেতু হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দক্ষিণ কলকাতার বিজন সেতুর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন:
বিজন সেতু হত্যাকাণ্ডে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ৩০ শে এপ্রিল ১৯৮২ সাল, কলকাতার বিজন সেতুতে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেখানে প্রাণ হারিয়েছিলেন ১৭ জন নিষ্পাপ সনাতন ধর্মাবলম্বী। আনন্দমার্গের সর্বত্যাগী ১৬ জন সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর সেই নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে আজ তাঁদের স্মরণ করি। ওঁ শান্তি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত