গৃহপ্রবেশের জন্য গঙ্গার জল নিতে এসে তলিয়ে গেল দুই বোন
ব্যারাকপুর, ৩০ এপ্রিল (হি.স.) : আগামীকাল ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য গঙ্গা জল ও মাটির প্রয়োজন, তাই বৃহস্পতিবার সকালে তা আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই বোন। মর্মান্তিক ঘটনা ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে। নিখোঁজ দুই বোনের নাম আঁচল
গৃহপ্রবেশের জন্য গঙ্গার জল নিতে এসে তলিয়ে গেল দুই বোন


ব্যারাকপুর, ৩০ এপ্রিল (হি.স.) : আগামীকাল ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য গঙ্গা জল ও মাটির প্রয়োজন, তাই বৃহস্পতিবার সকালে তা আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই বোন। মর্মান্তিক ঘটনা ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে। নিখোঁজ দুই বোনের নাম আঁচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। কোমলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আঁচলের খোঁজে তল্লাশি চলছে।

এ দিন সকালে ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে পরিবারের লোকজনের সঙ্গে গিয়েছিল ওই দুই বোন। প্রতক্ষদর্শীরা জানাচ্ছেন, গঙ্গায় সেই সময় জোয়ার ছিল। গঙ্গার জল তুলেছিলেন পরিবারের লোকজন। এর মাঝেই দুই বোন আরও কিছুটা নেমে গঙ্গায় স্নান করতে যায়। পরিবারের লোকজন জানান, পা পিছলে পড়ে গিয়ে দুই বোন হঠাৎ তলিয়ে যায়। খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন ওই ঘাটে গিয়ে দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেন। আঁচল ঠাকুরকে ব্যারাকপুরের অন্নপূর্ণা ঘাটে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আরেক বোনের খোঁজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande