রাজস্থানে ৮ টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি
জয়পুর, ৩০ এপ্রিল (হি. স.): রাজস্থানের একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার বিকেলে রাজ্যের অনেক অংশে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটেছে। বিশেষ করে যোধপুর এবং কোটা বিভাগের জেলাগুলিতে প্রবল ঝড়, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ৮ টি জেলার জন্য হলুদ স
রাজস্থানে ৮ টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি


জয়পুর, ৩০ এপ্রিল (হি. স.): রাজস্থানের একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার বিকেলে রাজ্যের অনেক অংশে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটেছে। বিশেষ করে যোধপুর এবং কোটা বিভাগের জেলাগুলিতে প্রবল ঝড়, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ৮ টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যের সবচেয়ে উষ্ণতম জেলা ছিল চিতোরগড়, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও, জয়সলমেরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, বারমেরে ৪২ ডিগ্রি সেলসিয়াস, বিকানেরে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস, যোধপুর ও কোটায় ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, আজমেরে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, উদয়পুরে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং জয়পুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ৮ টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। যেখানে বৃষ্টি, প্রবল ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, যে আগামী ৪৮ ঘণ্টা রাজস্থানের বেশ কয়েকটি জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। এই সময়ে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা আরও কমতে পারে এবং তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande