ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বিক্ষোভ হাসনাবাদে
উত্তর ২৪ পরগনা, ৫ এপ্রিল (হি.স.): ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের মাখালগাছায়। অভিযোগ, তিনটি বুথ মিলিয়ে প্রায় ৭০০ জনের নাম অতিরিক্ত তালিকা থেকে বাদ গিয়েছে। স্থানীয়দের দাবি, ২৫১ নম্বর বুথের এক
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বিক্ষোভ হাসনাবাদে


উত্তর ২৪ পরগনা, ৫ এপ্রিল (হি.স.): ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের মাখালগাছায়। অভিযোগ, তিনটি বুথ মিলিয়ে প্রায় ৭০০ জনের নাম অতিরিক্ত তালিকা থেকে বাদ গিয়েছে। স্থানীয়দের দাবি, ২৫১ নম্বর বুথের এক পঞ্চায়েত সদস্যের নামও সেই তালিকায় নেই। ঘটনার জেরে গ্রামবাসীরা মালঞ্চ রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনানোর চেষ্টা করে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande