শুটিংয়ে সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি টলিউডে
কলকাতা, ৫ এপ্রিল, (হি.স.): টলিউডের নবীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ‘আর্টিস্ট ফোরাম’। রবিবার বিকেল পাঁচটার সময় সংগঠনের বিভিন্ন শিল্পীকে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে ডেকে পাঠা
শুটিংয়ে সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি টলিউডে


কলকাতা, ৫ এপ্রিল, (হি.স.): টলিউডের নবীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ‘আর্টিস্ট ফোরাম’। রবিবার বিকেল পাঁচটার সময় সংগঠনের বিভিন্ন শিল্পীকে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে ডেকে পাঠানো হয়।

ফেডারেশনের সঙ্গে আর্টিস্ট ফোরামের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, “যাদের হাতে সুরক্ষা ব্যবস্থা আছে তাঁরা যতক্ষণ না নিশ্চিত করছেন ততক্ষণ কর্মবিরতি চলবে”। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলাতেও সেই একই সুর।

আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠকে এদিন টেকনিশিয়ান স্টুডিওতে এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামাল সহ আরও অনেক শিল্পী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande