সামশেরগঞ্জের সভা থেকে ইভিএমে নজর রাখার বার্তা মমতার
মুর্শিদাবাদ, ৫ এপ্রিল (হি.স.): রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের দিন ইভিএমে নজর রাখতে হবে সকলকে| ভোটের এজেন্ট যারা হবেন, ভাইয়েরা দয়া করে বিজেপির কাছে বিক্রি হয়ে যাবেন না। ব
সামশেরগঞ্জের সভা থেকে ইভিএমে নজর রাখার বার্তা মমতার


মুর্শিদাবাদ, ৫ এপ্রিল (হি.স.): রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের দিন ইভিএমে নজর রাখতে হবে সকলকে| ভোটের এজেন্ট যারা হবেন, ভাইয়েরা দয়া করে বিজেপির কাছে বিক্রি হয়ে যাবেন না। বিজেপিকে উন্নয়নের জন্য হিংসুটে বলতেও দ্বিধা করেননি মমতা। আগামী ৪ মে সকলকে অসম্মান করার বদলা নিতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মনে করিয়ে দেন কোনও প্রার্থীই মুখ্য নয়, তাঁকে দেখেই যেন মানুষ ভোট দেন।

তিনি বলেন, ফরাক্কা, সামশেরগঞ্জ, ভগবানগোলা এলাকায় বন্যা রোধ করা দরকার। ফরাক্কায় ঠিকমত ড্রেজিং হয় না। পলি জমে জমে প্রতি বছর বন্যা হয়। আমাদের নদীবন্ধন প্রকল্প নিয়ে কাজ চলছে। গঙ্গা ভাঙন রোধে কাজ হচ্ছে। আগে এই প্রকল্প কেন্দ্রের অধীনে ছিল, কেন্দ্র কোনও টাকা দেয়নি। কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি| জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, যুবসাথী প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। তিনি সকলকে বলেন, যুবসাথী প্রকল্পের ভাতা যাঁরা পাচ্ছেন, তাঁদের জীবিকার বন্দোবস্ত আমরা করব। বাংলার বাড়ি প্রকল্পে সব কাঁচা বাড়ি যা বাকি আছে, পাকা করে দেব আবার ক্ষমতায় এলে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande