পানিহাটির পদ্মপ্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের সাংসদের
কলকাতা, ৫ এপ্রিল, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পানিহাটি কেন্দ্রের পদ্মপ্রার্থী আপত্তিকর এবং হুমকিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালে নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মায়ে
পানিহাটির পদ্মপ্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের সাংসদের


কলকাতা, ৫ এপ্রিল, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পানিহাটি কেন্দ্রের পদ্মপ্রার্থী আপত্তিকর এবং হুমকিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরজি কর হাসপাতালে নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকলেন কল্যাণবাবু।

নির্যাতিতার মাকে এ বার পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন পানিহাটির পদ্মপ্রার্থী।

ঘটনাচক্রে, অভিযোগকারী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধেও কুকথা বলার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং আপত্তিকর কথা বলেছেন কল্যাণ। পদ্মশিবিরও এই বিষয়ে কমিশনের কাছে নালিশ ঠুকেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande